দশটা বিজ্ঞপ্তি নয়, একটি কার্ড। শুধু কী বদলেছে, আর কেন তা গুরুত্বপূর্ণ।
সংযুক্তি
আপনার অ্যাপগুলো অবশেষে কথা বলছে একে অন্যের সঙ্গে।
Stripe ধরেছে কার্ডে পেমেন্ট ব্যর্থ হয়েছে, HubSpot জানে নবায়নের আর মাত্র কয়েক দিন বাকি, আর অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তির জন্য বার্তাও তৈরি। দুপুরের খাবারের আগেই গ্রাহককে ধরে রাখা গেল।



কম হইচই। জানা থাকে আরও বেশি।
Pulse
আপনার হয়ে খেয়াল রাখে।
আপনার ব্যবহৃত কোনো অ্যাপে কিছু বদলালে একগাদা বিজ্ঞপ্তি নয়, পান একটি ছোট কার্ড—যেখানে বলা থাকে পরিবর্তনটি কেন গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ কিছু না থাকলে, Dvina চুপ থাকে।


বিস্তারিত জানান। উত্তর দিন। এক ট্যাপেই পান বিস্তারিত তথ্য বা উত্তরের খসড়া।
আপনি যখন দূরে
এক অ্যাপ জানায় আরেক অ্যাপকে।
Dvina আপনার অ্যাপগুলোর মধ্যে তথ্য পৌঁছে দেয়। তাই ইনবক্সের চালান থেকে তৈরি হয় বিল আর দলের জন্য বার্তা। পাঠানো, পেমেন্ট করা বা মুছে ফেলা—সবই আপনার অনুমতির অপেক্ষায় থাকে।



খুঁটিনাটি তথ্য পৌঁছে দেয়। টাকার অঙ্ক, তারিখ আর নাম পৌঁছে যায় এক অ্যাপ থেকে অন্য অ্যাপে।
পরের ধাপের খসড়া তৈরি করে। আপনি ব্যস্ত থাকতেই বিল আর বার্তা তৈরি হয়ে থাকে।
পাঠানোর আগে অনুমতি চায়। আপনি ‘অনুমতি দিন’-এ ট্যাপ না করা পর্যন্ত অন্য কাউকে কিছুই পাঠানো হয় না।
ডেটাবেস
আপনার ডেটা, সহজ ভাষায়।
আপনার ডেটাবেস বা ডেটা ওয়্যারহাউস যুক্ত করুন। তারপর সহকর্মীকে যেভাবে প্রশ্ন করেন, সেভাবেই জিজ্ঞেস করুন। Dvina সঠিক টেবিল খুঁজে নেয়, কোয়েরি লেখে আর উত্তর দেখায়।


সঙ্গে আরও ১৩টি ডেটাবেস ও ডেটা ওয়্যারহাউস।


আপনার টেবিলগুলোর সম্পর্কের মানচিত্র তৈরি করে। আপনার টেবিলগুলো কীভাবে যুক্ত, Dvina তা বুঝে নেয়। কোন টেবিল কীভাবে জোড়া দিতে হবে, আপনাকে কখনো বলতে হয় না।


চার্ট, টেবিল বা পিভট। এক ট্যাপেই বদলান উত্তর দেখার ধরন: টেবিল, স্তম্ভচিত্র, রেখাচিত্র, বৃত্তচিত্র ও আরও অনেক কিছু।


বিশ্লেষণ হিসেবে রেখে দিন। যেকোনো উত্তর সংরক্ষণ করুন। প্রয়োজন হলেই আবার খুলে দেখুন।


শুধু পড়ার জন্যই তৈরি। চালানোর আগে প্রতিটি কোয়েরি যাচাই করা হয়—সেটি যেন শুধু একটি পড়ার নির্দেশ হয়। আপনার ডেটা যেমন আছে, তেমনই থাকে।
আপনার সব অ্যাপ জুড়ে
একবার জিজ্ঞেস করুন। খুঁজে দেখবে সবখানে।
জিজ্ঞেস করুন, শুক্রবারের বিল্ড কোথায় আটকে আছে। Dvina আপনার সমস্যা-তালিকা, কোড একীভূত করার অনুরোধ আর দলের চ্যাট পড়ে একটিই উত্তর দেয়।


১০০টিরও বেশি অ্যাপ
যেগুলো আপনি আগে থেকেই ব্যবহার করেন।
ইমেইল, ক্যালেন্ডার, চ্যাট, ফাইল, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা ও পেমেন্ট। নিজের অ্যাকাউন্টে সাইন ইন করে এক ট্যাপেই প্রতিটি যুক্ত করুন। কিছু বদলালে Dvina-ও তা জেনে নেয়। আপনার প্রতিষ্ঠানের নিজস্ব সরঞ্জামও তাদের ওয়েব ঠিকানা দিয়ে যুক্ত করা যায়।
পাঠানো, মুছে ফেলা বা পেমেন্ট—প্রতিবারই অনুমতি চায়।
Dvina নিজে থেকেই পড়ে আর আপনার জন্য খসড়া তৈরি করে। কিন্তু আপনার অনুমতি ছাড়া অন্য কাউকে কিছু পাঠায় না, স্থায়ীভাবে কিছু মুছে ফেলে না, কোনো পেমেন্টও করে না। আগে যা-ই অনুমতি দিয়ে থাকুন, প্রতিবার নতুন করে অনুমতি চায়। Enterprise-এ সদস্যরা কোন অ্যাপ যুক্ত করতে পারবেন, তা প্রশাসকেরা ঠিক করেন। যেকোনো সংযোগ বাতিলও করতে পারেন।






